Skip to main content

Posts

Showing posts with the label Non-Fiction

অমীমাংসিত একটি ঘটনা

আমার জীবনের অমীমাংসিত একটি ঘটনা বলতে চাচ্ছি!!  যা আমাকে বার বার ভাবায় আর চিন্তায় ফেলে দেয়।।  ঘটনাটি শুরু হয় ২০০৬ সালে যখন আমি বুঝের হই তখন থেকে বয়স আনুমানিক ১৩ একটি সপ্নের মাধ্যমে।।  সপ্নটি ছিল এরকম, আমি কোন একটি পুরাতন জায়গায় হাটছি আর ওই স্থানটি ছিল একেবারে নির্জন আর নিরিবিলি।।  আমি হাটতে হাটতে সেখানে তেমন কাউকে দেখতে পাই না।। তো এভাবে হেটে হেটে অনেক  বাড়ি পার করে আমি ক্লান্ত হয়ে যাই,একটা সময় আমার পানির পীপাসা লাগায় আমি একটি বাড়ির সামনে দাড়াই কাওকে ডাক দেই কিন্ত কেউ সারা দেয় না।  এজন্যে আমি আরেকটু এগিয়ে তার দরজার সামনে ডুকতেই আমার সপ্ন ভেঙ্গে যায়। বাড়ির দরজা জানালা গুলো সব খোলা ছিল।  তারপর আবারো ঠিক কয়েকদিন পর আমি একই সপ্ন দেখি ওই বাড়িটার সামনে গেলেই আমার সপ্ন ভেঙ্গে যায়। এভাবে আমি প্রায় একই সপ্ন দেখতাম ঘুম ভাংলে আমার অনেক ভয়ও লাগতো কিন্ত কাওকে কিছু বলতাম না। ২০০৭ সাল আসার পর আমি আর সপ্নটা দেখিনি কিন্তু ২০০৮ সালে তখন আমার  এস এস সি পরীক্ষা তাই ঘুমাতাম অনেক কম  আর ওই সময়ই আবার আমি একই সপ্ন দেখি হঠাৎ অনেকদিন পর সপ্নটা দেখায় আমার অনেকটাই ভয় কাজ...

জিনের ছায়া

এই ঘটনাটির সঙ্গে আমি প্রত্যক্ষভাবে জড়িত। কতটা সত্যি , কতটা কল্পনা আজ ও আমার অজানা... আমাদের বাড়ির ঠিক উল্টোদিকে পিউ দি র ফ্ল্যাট। পিউ দি আমার দিদি , বন্ধু সব। আমরা একে অপরের কাছে নিজেদের সমস্ত সুখ দুঃখের কথা শেয়ার করি। সেদিন বিকালে হঠাৎ ফোন পিউ দির। রিসিভ করতেই ওপাশ থেকে বলে উঠলো,"এখনি তৈরি হয়ে নে। একজায়গায় যেতে হবে।" আমি এপাশ থেকে কি,কেন ,কোথায় কিছু জিজ্ঞেস করবার আগেই বললো, রাস্তায় যেতে যেতে সব ঘটনা খুলে বলবো।এখন সময় নেই হাতে। অতঃপর আমি ও তড়িঘড়ি তৈরি হয়ে বেরিয়ে পড়লাম ।পিউ দি রাস্তায় অপেক্ষা করছিলো।হাত ধরে টানতে টানতে গাড়ি তে বসালো। গাড়িতে বসে জিজ্ঞেস করলাম,"কি হয়েছে ঘটনাটা একটু বলবে। কিছুই তো বুঝতে পারছি না। কোথায় নিয়ে যাচ্ছ, কেন নিয়ে যাচ্ছ।"দেখলাম মুখ চোখ থমথমে পিউ দির। বললো,"ব্যাপারটা আমিও ঠিক জানি না রে।তবে সাধারণ ব্যাপার না এটা। কিছু তো একটা অলৌকিক ক্রিয়াকলাপ আছে। আর সেজন্যই তো তোকে নিয়ে যাচ্ছি। তুই সঙ্গে থাকলে আমিও একটু সাহস পাই মনে।"আর কিছু জিজ্ঞেস করলাম না। আমাদের গাড়ি এসে দাঁড়ালো শহরের কোলাহল থেকে বেশ দূরে একটা ফ্লাটের সাম...

দেশ বিদেশের ভূত

লেখক : অভিষেক মিত্র দক্ষিণ আমেরিকার উপকথা অনুযায়ী, ওখানকার এক ছোট্ট গ্রামে একজন অপরূপ সুন্দরী নারী বাস করত। কিন্তু সে তার স্বামীর সাথে প্রতারণা করে বিবাহ বহির্ভূত সম্পর্ক রেখেছিল তার প্রেমিকের সাথে। তার স্বামী জানতে পেরে রাগে পাগল হয়ে যায়। তারপর তার স্ত্রীর একটি পা কেটে সেটা পাঠিয়ে দেয় তার স্ত্রীর প্রেমিকের কাছে। আর পা কাটা অবস্থায় তার স্ত্রীকে ফেলে আসে গভীর জঙ্গলে। অত্যাধিক রক্তক্ষরণের ফলে খুবই বেদনাদায়ক মৃত্যু ঘটে সেই অপরূপ সুন্দরী নারীর। মৃত্যুর পর, সেই নারীর আত্মা পরিবর্তিত হয় প্রথম পাতাসোলা-এ।  বলা হয়, যে সব নারী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে আর সেই কারণে নিজের স্বামী আর সন্তানদের অবহেলা করে, তারাই মৃত্যুর পর পরিবর্তিত হয় পাতাসোল-এ। যদি কোন নারী তার সন্তানকে হত্যা করে তাহলে মৃত্যুর পর সেও পরিবর্তিত হয় পাতাসোলায়।  উপকথা অনুযায়ী, পাতাসোলাদের একটি মাত্র পা থাকে। আর সেই পায়ের পাতার জায়গায় থাকে একটা খুর (হরিণের)। দক্ষিণ আমেরিকার ভাষায় পাতা মানে হল পা আর সোলা মানে হল একটা। আর এই একটা পা থাকার কারণে এরা হাঁটতে পারে না। লাফিয়ে লাফিয়ে চলে। সাধারণত, এই পাতাসোলাদের একটি স্তন, বড়...

মিরপুরের ভূতুড়ে হাসপাতাল

কলমেঃ Arif Islam  “এইখানে  ভুত থাকে !!!” আমাদের আজকের যায়গার কথা শুরু করার জন্য এর থেকে ভালো কোন বাক্য পেলাম না আমি। শুরু থেকেই আপনারা দেখে থাকবেন, আমি চেষ্টা করেছি নগরীর সব থেকে জনবহুল যায়গা গুলোর ঘটনা তুলে ধরতে। এই খোজ যতই করেছি, ততই অবাক হয়েছি আমি। এমন এমন জনাকীর্ণ সব যায়গায় এমন সব লোমহর্ষক ভুতুড়ে যায়গা আমরা আবিষ্কার করেছি, যা সত্যি ই অনাকাঙ্ক্ষিত ছিল আমাদের নিজেদের জন্যও। সেটা হোক উত্তরার সেই বহুতল বাড়িটি, বা আসকোনার সেই পরিত্যাক্ত বাড়িটি বা ধানমন্ডির মত যায়গার সেই ফ্ল্যাট, রিতা মিতার ঘটনাটাই ধরুন। তবে আজ আর বাড়ি নয়। আজ এসেছি পুরো আস্ত একটা হাসপাতাল নিয়ে। মিরপুর নিয়ে এই আমার দ্বিতীয় লেখা।  আমাদের আজকের যায়গাটি হল “ট্রাষ্ট আধুনিক হাসপাতাল, মিরপুর”। মিরপুর চিড়িয়াখানার একটু আগেই এর অবস্থান। হাসপাতালটি ১৯৯১ সালে প্রতিষ্টিত হলেও ১৯৯৫ তে অনেকটা হুট করেই বন্ধ করে দেয়া হয় এই হাসপাতাল। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের হাসপাতাল হওয়ায় এই হাসপাতালে প্রচুর রোগীও থাকতো। অনেকেই বলে হাসপাতালের ভেতরে অনেক কে রেখেই আটকে দেয়া হয় হাসপাতালটি। এমনকি তখনও মর্গের লাশ গুলো পর্যন্তও সরানো হয়নি। ...

এক ভৌতিক হাসপাতাল

মেলবর্ন শহরে এমন একটা হাসপাতাল আছে যেটা ভুতুড়ে।প্রায় কয়েক বছর ধরে পরিত্যাক্ত।সরকার হাসপাতাল টি সিলগালা করেছেন। মজার ব্যাপার হলো প্রায়ই রাতে সেখানে আলো দেখা যায়। হাসপাতাল টি পাহারা দেওয়ার জন্য ২জন সিকিউরিটি নিয়োগ দেওয়া হয়েছিল।প্রথম ১০দিন কিছুই ঘটেনি।১১ তম রাতে হঠাৎ পাশের রুম থেকে ছোট্ট একটা আওয়াজ,বলে রাখি রুমের পাশেই অপারেশন থিয়েটার। প্রথম ব্যক্তি পত্রিকা পড়ায় ব্যাস্ত। ২য় জন বলে উঠল কি ব্যাপার কি হয়েছে,পাশের রুমে শব্দ কেন? ১ম জন বললো হয়ত বিড়াল। ২য়জন বললো এই বদ্ধ ঘরে বিড়াল আসবে কোথা থেকে হয়ত চোর এসেছে।১ম জন ২য়জনকে ঘরে যেতে বললে ২য়জন ১টা টর্চ নিয়ে ভিতরে ঢুকলেন। মুহুর্তেই একটা আর্তনাদ। ১ম জন ভয় পেয়ে গেলেন এবং এগোতে থাকলেন,যখন তিনি অপরেশন থিয়েটারের সামনে আসলেন দেখলেন বাহিরে লাল বাতি জালানো। তিনি অপারেশন থিয়েটারের বাহিরের কাঁচ দিয়ে যা দেখলেন তা লোমহর্ষকর। তিনি দেখলেন অপারেশন থিয়েটারের বেডে তার সহকর্মী শুয়ে আছেন।আর তাকে মনে হচ্ছে যেন ভারি কিছু দিয়ে জখম করা হয়েছে।তার করুন গোঙ্গানিতে নিস্তব্ধ হাসপাতাল যেন আরো ভয়ানক রুপ ধারন করেছে। তিনি এবার OT এর দরজায় কড়া ঘ...

নিষপাপ শিশুর আর্তনাদ

Writer -  ‎ মেহ্জাবিন চৌধুরী ‎ আমি পেশায় একজন ডাক্তার।আর এই কারণে আমায় জিবনে অনেক জায়গায় জেতে হয়েছে গ্রাম,শহর,বিভিন্ন অঞ্চলে।আচ্ছা মুল কথায় আসি। আমার এই জিবনে অনেক কিছুর সম্মুখীন হয়েছি যার হইত এই পৃথিবিতে অস্থিতই নেই।হ্যা,একটু হলেও বুজতে পেরেছেন আমি কিসের কথা বলেছি।,,,,,ওকে, সরাসরি ঘটনায় আসি। আমায় ট্রান্সফার হয়ে দেশের এক বহুল পরিচিত মেডিকেলে চলে জেতে হয়।সেখানেই সরকারি কোয়াটার পেয়ে জাই ঠিক হাস্পাতালের পাশেই।কাছেই ১০মিনিট এর রাস্তা।নতুন পরিবেশ, সব কিছু নতুন।বাসায় প্র বেশ করতেই কেমন জানো ভেপসা গন্ধ পাই।পিয়ন বলে অনেক দিন নাকি বাসাটি বন্ধ ছিল।অতকিছু চিন্তা না করেই উঠে পরি। ওখানে হাস্পাতালে অনেক চাপ।অনেক রুগী। যখন তখন ডাক পরে, জেতে হয়।প্রথম দুই তিন দিন আমার ভালই গেলো। কিন্তু আজ পঞ্চম দিন,আমার জিবনের সেই ভয়াবহ দিন।বাসায় ছিলাম, আর্দালি রান্না শেষ করে চলে জায়।বাসায় একাই ছিলাম, পরিবার শহরে।মুল ঘটনায় আসি, রাত বাজে তখন প্রায় পৌনে ১ টা।হতাট দেখি ছোট শিশুর কান্নার আওয়াজ।আমি অভাক হলাম, পাগলের মতো শিশুটিকে খুজতে লাগ্লাম।হতাট চোখ গেল বসার ঘরে,ওখান থেকেই পাওয়া যাচ্ছে শিশুট...

ঘরের জ্বীন

রাইটার -  Diyasha Diba আমার বোনের বাসার ভয়ানক কিছু ঘটনা বলছি... আপু আমাকে যেভাবে বলসে সেইভাবেই বলছি.... নতুন বাসায় উঠার পর বেশ কিছুদিন ভালই ছিলাম। একদিন রাতে তোর ভাইয়া আসতে রাত করে আমি ঘুমিয়ে যাই। মনে হল পাশে কে যেন নরাচরা করছে আমার খেয়ালই ছিলনা তোর ভাইয়া এখনও আসেনি। যখন খুব জোরে জিনিসটা আমাকে ধাক্কা দেয় ঘুম ভেংগে গেল উঠলাম আসে পাশে দেখি কেউ নাই তখন মাথাই এল তোর ভাইয়া আসেনি। আমি ভয়ে রুম থেকে পাশের ভাড়াটিয়াদের রুমে দৌড় দেই। উনারা বলল কি হইসে সব খুলে বলার পর উনারা আমাকে দুয়া পরতে বলল। তোর ভাইয়া এলে  সব বললাম সে শুধু হাসল বলল আজগুবি চিন্তা বাদ দাও তোহ। বেশ কয়দিন আমিও সব ভুলে গেলাম।   আবার শুরু হল..... একদিন রান্না করতে গিয়ে পাশের উঠানে আম গাছে পাশের ভাড়াটিয়ার ছোট ছেলেকে ঝুলতে দেখলাম আমি বলতে লাগলাম এই নিচে নামো পরে যাবা সে লাফ দিয়ে নেমে গেল। ভাবিকে ডেকে বললাম রাফি এত রাতে গাছে উঠলে পরে যাবে। ভাবি বলল কি আবোল তাবোল বকছেন রাফি তো অনেক আগেই ঘুমাইছে। আমি অবাক হয়ে গেলাম। কখনো রাতে কেউ দরজা নক করতো...কখনো পাশ দিয়ে কেউ হেটে যেত.. রাতে ঘুমালে কেউ চুল টান দিত তোর ভাইয়া কে ব...

সুইসাইড ফরেস্ট Aokigahara: যেখানে সবাই যায় আত্মহত্যা করতে

পৃথিবীতে কত যে রহস্যময় জায়গা আছে। পৃথিবীর এমন একটা জায়গা যেখানে রয়েছে নানা রহস্য। যে রহস্যময়তার সন্ধান আমরা মাঝে মাঝে উদ্ধার করতে পারি। তবে বেশির ভাগ ক্ষেত্রে রহস্যের কোন কুল কিনারা খুঁজে পাওয়া যায় না। সুইসাইড ফরেস্ট Aokigahara আর এমন কিছু রহস্যময় স্থান আছে যেগুলোর কথা জানলে ও শুনলে আমরা অবাক হই এবং এমন কিছু স্থান আছে যেগুলোর কথা শুনলে শুধু অবাকই হইনা সেগুলোর প্রতি আমাদের জানার আগ্রহ ক্রমান্বয়ে বাড়তে থাকে। তেমনি একটি অদ্ভুত জায়গা যেটি জাপান শহরের মাউন্ট ফুজি পাহাড়ের উত্তর পাদদেশে অবস্থিত। সুন্দর ও মনোরম পরিবেশের এই জায়গাটি সুদীর্ঘ ও বিশাল বিশাল সবুজ গাছগাছালি দ্বারা নিভৃত। এই জায়গাটির নেপথ্যের কথা জানলে অবাক হতে হয় যে এখানে মানুষ আসে শুধুমাত্র আত্ম-হত্যা করার জন্য। যদিওবা কিছু কিছু ব্যক্তি এখানে আসেন তদন্তমুলক কাজ করতে তবে বেশির ভাগের উদ্দেশ্য আত্মহত্যা। এই রহস্যময় জঙ্গলটির নাম “Aokigahara”। এটি পৃথিবীর অন্যতম রহস্যময় স্থান, যার কারন আজ পর্যন্ত জানতে পারেননি পরিবেশবিদ ও বিজ্ঞানীরা। আওকিগাহারা একটি বন যেটি মাউন্ট ফুজির পাদদেশে এবং টোকিও শহর থেকে ১০০ মাইল পশ্চিমে অবস্থিত। স্থান...

প্ল্যানচেট বা মৃতমানুষের আত্নাকে আহব্বানের প্রক্রিয়া!!

পোষ্টের টাইটেল দেখে হয়তো বুঝতে পেরেছেন আজকের টপিক। হ্যাঁ আজকে আলোচনা করবো কিছু সুপারন্যাচারাল বিষয় নিয়ে। কথাগুলো বিশ্বাস করবেন কি করবেননা সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। এই পৃথিবীতে মানুষের কৌতূহলের কোন কমতি নেই। ঠিক তেমনি মানুষের কৌতূহলের একটি বিষয় হল মৃতমানুষের আত্নাকে আহব্বানের প্রক্রিয়া। আবার বলছি কথাগুলো বিশ্বাস করবেন কি করবেননা সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার তবে কথাগুলো নেহাত ভুয়া কথা নয়, এর সাথে বাস্তবেরও যথেষ্টতা রয়েছে। প্ল্যানচেট সত্যিকথা   আসলে প্ল্যনচেট বলতে কোনো শব্দ নেই,এটা ইন্ডিয়া থেকে কোনো ভাবে আমাদের দেশে আমদানী হয়েছে যেটা আমিও আগে খুব শুনতাম। তবে প্ল্যনচেট এর বদলে রিয়েল ডিমনিক বা শয়তান পূজারী সমাজে কি শব্দ ব্যবহার করা হয় চলুন জেনে নেইঃ Channeling - এটা ভেরী ক্লোজলি আপনার প্ল্যনচেট এর সাথে Interchangeable যার মানে আত্নার সাথে যোগাযোগ স্থাপন করা (Clairaudience - আত্নার কথা শুনতে পারা Clairgustance - আত্নার স্বাদ নিতে পারা Clairsentience - আত্নাকে ফিল করতে পারা Clairvoyance - এবং আত্নাকে দেখতে পারা)। এগুলো প্রত্যেকটাই এক একটা শক্ত...

কালোজাদু সম্বন্ধে কিছু কথা

জাদুবিদ্যা প্রধানত দুই প্রকার। সাদা এবং কালো । সাদা জাদু প্রত্যখ্খ বা পরখ্খভাবে কারো ক্ষতি না করে করা হয় । কিন্তু সাদা বা কালো এই দুই প্রকার জাদুই প্রকৃতির নিজস্ব নিয়মে চলাকে প্রভাবিত করে করা হয় এবং তাই এর পার্শ্ব-প্রতিক্রিয়া নিশ্চিত।অনেক লোক কোরান শরিফ এর কিছু নির্দিষ্ট আয়াত উল্টা করে পরে এই কাজ করে থাকে যাকে বলা হয় কুফরী বা শয়তানি কালাম । অনেকে কোরানের ৭২ নম্বর সুরা--সুরাহ জিন্ পরে বিশেষ কিছু প্রনালীতে জিনদের কব্জাভুক্ত করে কেরামতি দেখিয়ে থাকে। এইরকম লোকের সাথে মোলাকাতের দুর্ভাগ্য বা সৌভাগ্য আমার হয়েছে । কুফরী কালামের খারাপ ব্যাপারটা হলো যে আপনি এইটা প্রয়োগ করার পর অনন্তকালের জন্য ধর্মচ্যুত হবেন এবং আপনার তৌবা কবুল হবে না। অনেক পীর-বাবা কিভাবে সত্য-মিথ্যা মিশিয়ে ভবিশ্সতের অনেক কথা বলে দেন তার একটা ব্যাখ্খা আমি সিরীয় মুফাসসির ইবনে কাসীর এর বইয়ে পরেছি। এই নিয়ে পরে একদিন লিখব। ।কালোজাদুর অপপ্রয়োগে মানুষকে হত্যা করা বা আঘাত করা, পাগল বানানো,বিয়ে বন্ধ করা বা বিয়ে ভাঙানো ইত্যাদি ধ্বংসকর অনেক কাজ করা সম্ভব । আপনারা নিশ্চয়ই জানেন যে ইসলামের প্রফেটকে জাদু করা হয়। আর এর জন্য সুরা ফালাক এবং সু...

গ্লুমি সানডে

Writer - Syadul Alam Mihad ‘গ্লুমি সানডে’ , যে সুর শুনে ঝরে গিয়েছিল এক ঝাঁক প্রাণ। ১৯৩৩ সালের কথা, হাঙ্গেরিইয়ান ব্যবসায়ী লাজলো জাভোর রেষ্টুরেন্টে পিয়ানিষ্ট হিসেবে কাজ নেয় রেজসো সেরেস। লাজলো আর তার বান্ধবী ইলোনা দু’জনে মিলে রেষ্টুরেন্টটি পরিচালনা করতো। রেষ্টুরেন্ট ব্যবসার পাশাপাশি লাজলো জাভোর ছিলেন একজন কবি লাজলো জাভোর এর একটি কবিতাকে উপজীব্য করে পিয়ানিস্ট রেজসো সেরেস সৃষ্টি করলেন একটি মোহনীয় সুর ‘গ্লুমি সান্ ডে’ বা ‘বিষণ্ন রবিবার’। কিন্তু এই গান যে কখনো 'খুনি' হয়ে উঠতে পারে তা কে-ই বা ভেবেছিল?একটি গান  মানুষকে আত্মহত্যার দিকে ঠেলে নিয়ে যাবে এমনটি শুনে অসম্ভব মনে হওয়া স্বাভাবিক। কিন্তু বাস্তব কখনও কল্পনার গণ্ডিকে অনায়াসে অতিক্রম করে যায়। এটা তেমনই একটি বিষয়।এইজন্যে গানটিকে সবাই ‘হাঙ্গেরিয়ান সুইসাইড সং’ হিসেবেও চেনেন। রহস্য ঘেরা গানটি ঘিরে রয়েছে বহু কথা। যেমন এক মহিলার কথা শোনা যায় যিনি গানটি প্লেয়ারে চালিয়ে আত্মহত্যা করেছিলেন। এক দোকানদারের সুইসাইড নোটে পাওয়া গিয়েছিল এই গানের লিরিক্স। এমন নানা ঘটনায় আবৃত একটি গান, যা চালানোর আগে অনেকেই দ্বিতীবার ভাবেন।  গানটির গায়ক সে...

অজানা

তর্ক বিতর্কের শেষ নাই মানছি....কিন্তু থেমে যায় ঘটনা গুলোর কাছে,যার সব গুলোকে ব্যাখ্যা আছে বলে পাশ কাটাতেও পারি না ! ! ! ১. এস এস ওয়াটারটাউন নামে একটি তেলবাহী জাহাজে ভয়াবহ এক দুর্ঘটনা ঘটল। দুজন শ্রমিক ওই খালি কার্গো পরিস্কার পরিচ্ছন্ন করার কাজ করছিল। এমন খালি তেলবাহী কার্গোতে গ্যাস জমে যায়। এবং ঘটনা সেটাই ঘটেছিল। ওই বিষাক্ত গ্যাসেই মারা যায় দুই শ্রমিক। জাহাজটি তখন ছিল পানামা খালে। জাহাজের লোকজন ওই দুই শ্রমিককে সাগরে ফেলে দেয়। এটা ১৯২৪ সালের ৪ ডিসেম্বরের ঘটনা। কিন্তু পরদিন সকা লে সমুদ্রে ওই দুই শ্রমিকের মুখ ভেসে ওঠে সাগরে। জাহাজের অনেকেই তাদের ওই ভেসে ওঠা চেহারা দেখেছিল। জাহাজ নিউ অরলিন্সে পৌঁছানোর পর জাহাজের ক্যাপ্টেন এই দুর্ঘটনার কথা জাহাজ কোম্পানিকে জানান। কিন্তু এরপর যখন জাহাজটি তার পরবর্তী যাত্রা শুরু করল, তখনও সাগরের বুকে ওই দুই শ্রমিকের মুখ ভেসে উঠল। জাহাজের ক্যাপ্টেন ট্র্যাসি ওই ছবি তুলে রাখলেন। একটা দুটো নয়, ছয়টা ছবি তুলে রেখেছিলেন। তারপর ক্যামেরাটা জাহাজের একটা নিরাপদ জায়গায় তালা মেরে রেখে দিলেন। ওই ফটোগ্রাফ থেকেই জানা গিয়েছিল দুই শ্রমিকের নাম। তারা হলেন জেমস কার্টনি এবং ম...

রহস্যে ঘেরা ভয়ংকর পুতুলের দ্বীপ!

সাধারণত পুতুলকে শিশুদের খেলার উপকরন হিসেবে ব্যবহার হয়ে আসছে। কিন্তু এই পুতুল ও কখনো কখনো ভয়ংকর হয়ে উঠতে পারে। দ্বীপ টি সবার কাছে ভয়ংকর পুতুলের দ্বীপ হিসেবে পরিচিত। স্থানীয় ভাষায় দ্বীপটির নাম ইলসা ডে লাস মিউনিকাস, ইংরেজিতে Island of the dolls বা পুতুলের দ্বীপ। এই দ্বীপটিকে ঘিরে যেমনই রয়েছে রহস্য, তেমনই রয়েছে ভয়। আশি বছর আগের কথা। তিন মেক্সিকান শিশু পুতুলের বিয়ে দিচ্ছিল গাছে ঢাকা শীতল অন্ধকার দ্বীপটিতে। খেলতে খেলতেই তিনজনের একজন নিখোঁজ! পরে দ্বীপের পাশের একটি খালে পাওয়া গেল মৃতদেহ। এরপর থেকে ভয়ে আর কেউ ওই দ্বীপের ত্রি-সীমানা যায় নি। ভয়ংকর সে পুতুলের দ্বীপ মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি থেকে ১৭ মাইল দক্ষিণে জোকিমিলকো জেলায় অবস্থিত। এই দ্বীপটি কেমন যেন গা শিউরে দেয়ার মতো। এই দ্বীপজুড়ে শুধু পুতুল আর পুতুল। এ দ্বীপকে ঘিরে রয়েছে অদ্ভুত কিছু ভুতুড়ে কাহিনী। উপরের ঘটনার আরও ৩০ বছর পরের কথা, ১৯৫০ সালের দিকে ডন জুলিয়ান সানতানা নামের এক যাজক নির্জনে তপস্যা করার জন্য দ্বীপটিকে বেছে নিয়েছিলেন। জুলিয়ানের ভাষ্য অনুযায়ী, দ্বীপটিতে আশ্রম গড়ে তোলার পর থেকে তার সঙ্গে মৃত শিশুটির আত্মার প...

টেলিপ্যাথি কি?

টেলিপ্যাথি, অতীন্দ্রিয় উপলব্ধি বা Extrasensory perception বলতে মনের বিশেষ ক্ষমতার মধ্যে দিয়ে তথ্য সংগ্রহকে বুঝানো হয়। এখানে শারীরিক কার্য্যকলাপের তেমন কোনো ভুমিকা নেই। অতীন্দ্রিয় উপলব্ধির আরেক নাম ষষ্ঠ ইন্দ্রিয় বা sixth sense । টেলিপ্যাথি শব্দটা এসেছে গ্রীক শব্দ টেলি এবং প্যাথিয়া থেকে । টেলি শব্দের অর্থ দূরবর্তী এবং প্যাথিয়া শব্দের অর্থ অনুভূতি । তারমানে টেলিপ্যাথি হলো দূরবর্তী অনুভূতি । এই দূরবর্তী অনুভূতি বা টেলিপ্যাথিক যোগাযোগ প্যারা সাইকোলজীর একটা অ ংশবিশেষ। এটা সাইকোলজির একটা শাখা যা মানুষের অদ্ভুতুড়ে কান্ড কারখানা বা ক্ষমতা নিয়ে রচিত। প্যারা সাইকোলজিতে যদিও অলৌকিক ঘটনা বা ক্ষমতা নিয়ে কাজ করা হয় তবে সেটা হয় পুরোপুরি বিজ্ঞানসম্মতভাবেই। টেলিপ্যাথি বা প্রি-রিকোগনিশান অর্থাৎ আগে থেকেই কোন কিছু ধারণা করে নেওয়া বা ভবিষ্যত দেখতে পাওয়া। টেলিকিনসিস বা সাইকোকিনসিস বা কোন ধরণের শারীরিক সংশ্লিষ্ঠতা ছাড়াই কোন জিনিস নাড়াতে পারা, সাইকোমেট্রি বা কোন বস্তুকে স্পর্শ করে সেটা সম্পর্কে সব বলতে পারা, মৃত্যু স্পর্শ বা মৃত্যুর মুখ থেকে ফিরে আসার অভিজ্ঞতা, বাইলোকেশান অর্থাৎ একই...

ব্ল্যাক ম্যাজিক/কালা যাদু থেকে বাঁচার উপায়

রাইটার -  মি. জোকার আমার  প্রথম ৩টি পোষ্টের মাধ্যমে আমি কালা যাদু, জ্বিন, কুফুরি/তাবিজ/বান নিয়ে বলেছি । অনেকে হয়ত এই বেপারে অনেক অবগত হয়েছেন । আর অনেকে বেপারগুলা জানেন কিন্তু এ থেকে বাঁচার উপায় জানেন না । আমি  কালা যাদুর থেকে নিজেকে বাচানোর কিছু প্রথমিক বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে আর উপকারেও আসবে । তবে  আমি ব্ল্যাক ম্যাজিক নিয়ে আগে কিছু বলতে চাই । এই ব্ল্যাক ম্যাজিকের অনেক গুলা শ্রেণী বিভাগ রয়েছে । এর মধ্যে কুফরি, ডাকিনি বিদ্যা, ট্যারোট কার্ড অন্যতম । এরা সবাই শ য়তানের পূজা করে । তবে সব কুফরিকারী, ডাকিনিবিদ্যাকারী, ট্যারোট কার্ড রিডার কালা যাদুকর হলেও অনেক কালা যাদুকর এগুলা করে না । আবার সব শয়তানের পূজারি আবার কালা যাদু কর না। যেমন লাভেয়ান সাটানিজম এই জনগোষ্ঠীর কথা আলাদা (এরা শয়তানের পূজা করলেই এদের সব আলাদা বৈশিষ্ট্য রয়েছে ) তাহলে  শুরু করা যাক , প্রথমেই বলে নেই সব ধর্মে বলা আছে যে মানুষ সৃষ্টির সেরা জীব, আর সৃষ্টিকর্তার উপরে আর কেউ নেই । তাই সকল পরিবেশে তার উপরে ভরসা রাখুন । আমরা  ইসলাম ধর্মের যারা আছি তারা...

অন্ধকার ঘরে একা

Writer -  Tanha Tabassum Tamannah আমার সাথে সারাজীবনে ভৌতিক কিচ্ছু ঘটে নি। শুধুমাত্র আমার মায়ের আশেপাশে থাকলে আমি বা পাপা বুঝি কিছু একটা সমস্যা হচ্ছে। ঘটনাটা মা কে নিয়েই।  আমার মা অসম্ভব সুন্দরী একজন মহিলা। হ্যা সবার কাছেই নিশ্চই সবার মা সুন্দর,কিন্তু শর্তহীন ভাবে মেনে নেওয়া টাইপ সুন্দরী বলতে যা বোঝায় মা সেটাই। মা প্রফেসর। অসম্ভব যুক্তিসম্পন্ন শিক্ষিতা এবং আধুনিক ধার্মিক । ভৌতিক ব্যপারগুলো তার পার্সোনালিটির সাথে আসলেই যায় না।  যাই হোক কাহিনীতে আসি। মা কারমাইকেল কলেজে অনার্স পরার সময় এই ঘটনাটা ঘটে। আমার নানুরা তখন হসপিটাল কোয়াটারে থাকত। একদিন মা জোহরের নামাজ পড়ার সময় দেখে বাইরের বাগানে একটা ছেলে দাঁড়িয়ে আছে। মা ভাবলো নামাজ শেষ করে ছেলেটাকে ডেকে বলবে চলে যেতে। সালাম ফেরানোর সময় মা দেখলো ছেলেটা বারান্দার গ্রীল ধরে দাঁড়িয়ে আছে মার দিকে তাকিয়ে। মা নামাজ শেষ করার পরে আর ছেলেটাকে দেখেনি।  সেদিন রাতে মার শোয়ার পরে হঠাৎ ঘুম ভেঙে যায়, দেখে অই ছেলেটা মার মুখের দিকে ঝুঁকে আছে। মা ভয়ে চিৎকার পর্যন্ত করতে পারে নি। পরদিন নানুকে বলার পর নানু মা কে ইচ্ছামত ঝাড়ে। কারণ নানু ডাক...