Writer - Rezowan Tushar এইটা আমি যখন বগুড়া ছিলাম ওই সময়ের একটা ঘটনা। আমি তখন বগুড়ার একটা বেসরকারী একটা কলেজ এ পড়তাম। একদিন কলেজ থেকে বাসাই ফেরার জন্য অটোরিক্সাতে উটছি তো আমার সামনের সিট এ বসে দুই জন লোক গল্প করতেছিল যে সারিয়াখান্দি গ্রাম এর কোন একটা পুরাতন বাড়িতে নাকি paranormal কিছু ঘটনা ঘটে। এইটা শুনে আমি তাদের কাছে থেকে ওই বাড়িটার পুরো ঠিকানাটা জেনে নিই। আগেই বলে রাখি আমার আর আমার একটা বন্ধুর এইসব paranormal ব্যাপার গুল নিয়ে জানার খুব ইচ্ছা ছিল আসলেই কি এই ধরনের কিছু আছে কিনা । তাই এই রকম কোন কিছু জানতে পারলেই আমরা ওই জায়গায় থাকতে চলে য়াইতাম । আমি এইটা জানার পরই আমার বন্ধু কে জানাই সে শুনে খুব খুশি হয় বলে চল অনেক দিন পর এই রকম একটা কিছু এর সন্ধান পাওয়া গেল দুজন একটা রাত থেকে আসি। তো আমরা ঠিক করলাম যে আমরা পরের দিন রাতেই ওই বাড়িতে থাকতে যাব। কিন্তু ওই দিন রাতের বেলা আমার ওই বন্ধু ফোন করে বলে যে সে যাইতে পারবে না ওর বাড়িতে কি জানি একটা সমস্যা হয়েছে। এইটা শুনে মনটা একটু খারাপ হয়ে গেল। তারপর ঠিক করলাম যে আমি একাই যাব । তো যে কথা সেই কাজ । আমি পরের দিন বিকাল ৩ টাই বাড়ি থেকে র...