Skip to main content

Posts

Showing posts with the label Horror Movie Review

হরর মুভি রিভিউ - Don't Breathe

রাইটার -  Horrasio Carrillo চলে এলাম আজকের হরর মুভি রিভিউ/সিনোপসিস নিয়ে!!!! আজকের মুভি :- " Don't Breathe " মুভিটার পোস্টার দেখে হয়তবা আপনাদের মনে হতে পারে, দরজার ফাক থেকে কেউ ওৎ পেতে থেকে হঠাৎ করে পর্দার সামনে এসে দর্শকদের ভীত করার ব্যার্থ চেষ্টা করছে ছবিটির নির্মাতা। মুভিটার টাইটেল দেখে মনে করাটাই স্বাভাবিক যে মুভিটা, এমন কোনো আজগুবি জন্তু নিয়ে তৈরি করা যে কি না তার শিকারের নিশ্বাসপ্রশ্বাস এর শব্দের সাহায্যে তাদের খুঁজে বের করে এবং খুব নির্মমভাবে তাদের হত্যা করে। কিন্তু সকলকে হতাশ করে দিয়ে ছবিটির নির্মাতা " ফেদে আলভারেজ " এবার দেখালেন তার বাস্তবধর্মি ভৌতিক জ্ঞানের পারদর্শিতা। সম্পুর্নরূপে অবাস্তব এবং কিঞ্চিৎ হাস্যকর কালজয়ী ভুতের ছবি " Evil Dead " নির্মাতা ফেদে এবার বেরিয়ে এসেছেন তার পূর্বের কনসেপ্ট থেকে। মুভিটির মোড়ে মোড়ে আছে রহস্যজনক অসংখ্য মুহুর্ত যা দর্শককে নিজেদের সিটের আগায় বসিয়ে রাখবে শেষ পর্যন্ত। ছবিটির মূল চরিত্রে " স্টিভেন ল্যাং " অসাধারণ অভিনয় করেছেন। কাহিনী:- রকি, এলেক্স আর মানি "ডেট্রয়েট" শহরের চো...

হরর মুভি রিভিউ - “দ্য এক্সরসিসম অফ এমিলি রোজ”

চলে এলাম আজকের মুভি সিনোপসিস নিয়ে।। আজকে আমি যে মুভিটা নিয়ে লিখবো, সেটা হরর মুভি এর জগতে একটি বিশেষ অবস্থান করে রেখেছে। কারণ, মুভিটির মূল চরিত্রের অস্তিত্ব বাস্তব জীবনেও ছিল এবং এটি প্যারানরমাল বিষয়ের হিস্ট্রিতে একটি বহুল আলোচিত ঘটনার উপর চিত্রিত। মুভিটির নাম হলোঃ- “দ্য এক্সরসিসম অফ এমিলি রোজ” ( The Exorcism Of Emily Rose ) The Exorcism Of Emily Rose আমার মনে হয় মুভির সামারি না দিয়ে আপনাদের সত্য ঘটনাটা বললেই আপনারা বেশি উপকৃত হবেন। কারন, মুভি তো আপনারা ডাউনলোড করেই দেখতে পারবেন। কিন্তু মূল ঘটনা ইন্টারনেটেও কোথাও গুছিয়ে লেখা নাই। তাই আজ আমি প্রথমে ঘটনাটা দিয়েই শুরু করি। “এমিলি রোজ” একটি ফিকশনাল নাম। যার ঘটনা নিয়ে এই মুভিটা হয়েছে তার আসল নাম হলো, “ আনেলিসা মিশেল ” । সে ১৯৫২ সালের ২১শে সেপ্টেম্বার, জার্মানিতে জন্মগ্রহণ করে। বাভেরিয়া শহরের খুবই সাধারণ এবং সুন্দর একটি মেয়ে ছিল সে। সহজ-সরল এবং ধার্মিক স্বভাবের ছিল। ১৬ বছর বয়সে অর্থাৎ ১৯৬৮ সালে হঠাৎ একদিন সে দেখল সে তার নিজের শরীরের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। সাহায্যের জন্য সে তার পিতা-মাতা আর তিন বোনকে ডেকেছিল ঠিকই কিন্তু তা...